29 C
আবহাওয়া
১০:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ১০

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ১০

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ১০

বিএনএ, ঝিনাইদহঃঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর গ্রামের মেহগনি বাগান থেকে ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।শনিবার(১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। গোপন সুত্রে খবর পেয়ে  মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার শাহাপুর গ্রামের মোঃ ইদ্রিস সরদার (৫৫), নুরজাহান বেগম (৫০), একই উপজেলার চিংড়ি বাজার গ্রামের রফিক মোড়ল (৫০), বেনাপোলের গাতীপাড়া গ্রামের মোঃ রেজাউল ইসলাম (৬০), শার্শা উপজেলার রামপুর গ্রামের খাইরুল ইসলাম (৩৪), দাউদখালী গ্রামের মোঃ আবুল কালাম (৩৫), পাবনার চাটমোহর উপজেলার কচুগাড়ি গ্রামের মোঃ শাহরিয়ার ইসলাম (২০), নড়াইলের পেড়লি গ্রামের মুরছালিনা বেগম (২৯) ও বাগেরহাটের স্মরণখোলা উপজেলার খেন্তাকাটা গ্রামের মোঃ শাহীন মিয়া (২৮)।

অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

বিএনএ/ আতিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের