27 C
আবহাওয়া
৮:২৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবির অধিভুক্ত ৭ কলেজের মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

বিএনএ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের ২০১৭ সালের স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ পর্বের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।১৪ জানুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ৯টায় প্রতিটি পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার(১২ জানুয়ারি) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী সই করা এই সময়সূচি প্রকাশ হয়। সূচিতে পরীক্ষার সুনির্দিষ্ট সময়কাল উল্লেখ করা হয়নি।বলা হয়েছে- ‘প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল’ অনুযায়ী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।সূচিতে ‘বিশেষ দ্রষ্টব্য’ দিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে পাঁচ দফা নির্দেশনাও দেয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো-ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু করা প্রবেশপত্র ছাড়া কোন শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না।পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন ও যে কোনও ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ।পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ কলেজের অধ্যক্ষদের মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে কলেজের বিভাগীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান-তারিখ ও সময় পরে জানানো হবে।এই সময়সূচিতে কোনও ধরনের অসঙ্গতি থাকলে প্রকাশের পরপরই তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানাতে হবে।

সূচিতে উল্লেখকৃত যেসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো- ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র ইডেন মহিলা কলেজ।ইডেনের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ।বদরুন্নেছা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র কবি নজরুল সরকারি কলেজ।কবি নজরুল কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র সরকারি তিতুমীর কলেজ এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র সরকারি বাঙলা কলেজ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা