28 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » ৩২ ঘণ্টা পর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার

৩২ ঘণ্টা পর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার


বিএনএ, রাজশাহী : টানা ৩২ ঘন্টা চেষ্টার পর অবশেষে খুঁজে পাওয়া গেছে রাজশাহীর তানোরে নিখোঁজ শিশু সাজিদকে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ২ মিনিটে তাকে মাটির নিচে ৪০ ফুট গভীর একটি গর্ত থেকে উদ্ধার করা হয়।

শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।

প্রায় ৩২ ঘণ্টা পর গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করলো ফায়ার সার্ভিস।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত মূল গর্তের পাশে ৪০ ফিট গভীরে গিয়ে মাটি কেটেও শিশুটিকে না পাওয়ার খবর জানিয়েছিলেন উদ্ধারকারীরা।

শিশুটিকে খুঁজে না পাওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছিল।

বুধবার দুপুরে কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবের ছেলে শিশু সাজিদ মায়ের সাথে হেঁটে ওই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ গর্তে পড়ে যায় বলে জানা যায়।

শিশুটির মা রুনা খাতুন ঘটনা সম্পর্কে সাংবাদিকদের বলেন, দুই ছেলেকে কোলে নিয়ে তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন, এক পর্যায়ে একজনকে কোল থেকে নামিয়ে দিয়েছিলেন

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ