31 C
আবহাওয়া
১:১৪ অপরাহ্ণ - অক্টোবর ১১, ২০২৬
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪


বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন। চিকিৎসক জানিয়েছেন , তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন রোজিনা (৩০), তার স্বামী শরিফ (৩৪) এবং রোজিনার দুই ভাই রিয়াজ (২২) ও রনি (১৯)।

আজ রোববার (১১ অক্টোবর) ভোরে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির ৭০ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও জানান, দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার পর তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক ।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ