29 C
আবহাওয়া
১১:০৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ভাইয়ের মৃত্যুর খবরে হার্ট অ্যাটাকে বোনের মৃত্যু

ভাইয়ের মৃত্যুর খবরে হার্ট অ্যাটাকে বোনের মৃত্যু

হার্ট অ্যাটাকে মৃত্যু

বিএনএ, ঝিনাইদহঃ ভাইয়ের মৃত্যু খবর শুনে বোনও ঢলে পড়লো মৃত্যুর কোলে। দুই পরিবারে এখন শোকের ছায়া। কোন ভাবেই থামছে না কান্নার রোল। ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে।

গ্রামবাসি জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভাইয়ের মৃত্যুর খবর পান মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের শামছুল ইসলামের স্ত্রী রশিদা খাতুন। তার ভাই যশোরের চৌগাছা উপজেলার চাঁনপাড়া গ্রামের ফসিয়ার রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। খবরটি মুঠোফোনে শোনা মাত্রই রশিদা খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রোববার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভাই ফসিয়ার রহমানের দাফন সম্পন্ন হয় নিজ গ্রামে। অন্যদিকে ভাইয়ের দাফনের তিন ঘণ্টা পর বোন রশিদার দাফন হয় মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের পারিবারিক গোরস্থানে। কয়েক ঘন্টার ব্যবধানে ভাই ও বোনের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। খবরটির সত্যতা নিশ্চত করেছেন স্থানীয় এসবিকে ইউনিয়ন পরিষদের মেম্বর বাবলুর রহমান।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮