31 C
আবহাওয়া
৩:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

ধামরাইয়ে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

ধামরাইয়ে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে বোনদের সাথে গোসল করতে এসে পানিতে ডুবে রাফি আহমেদ (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকার একটি ব্রীজের নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছেন ধামরাই ফায়ার সার্ভিস।

নিহত রাফি আহমেদ (১৯) ঢাকা জেলার সাভার ব্যাংক কলোনি এলাকার স্থায়ী বাসিন্দা। তাবে তার বাবার পরিচয় জানা যায়নি। সে সাভার মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

জানা যায়, শনিবার সকালের দিকে রাফি আহমেদ তার পাঁচ বোনের সাথে সাভার ব্যাংক কলোনি থেকে রুপনগর এলাকায় আসে বিলের পানিতে গোসল করতে। গোসল করতে নামার পর তাকে খুঁজে পাওয়া যায় না। পরে ধামরাই ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানাসহ আরো ৫জন ঘটনা স্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর নিহত রাফি আহমেদের মরদেহ উদ্ধার করেন।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানা জানান, এগারোটা চল্লিশ মিনিটে খবর দিলে আমি সহ ফায়ার স্টেশনের আরো পাঁচ জন তাৎক্ষণিক ঘটনা স্থলে পৌঁছাই। পরে একটার দিকে আমরা মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর নিহতের বোনরা ছিলো। স্থানীয় চেয়ারম্যান বাবু কালীপদ সরকারের উপস্থিতিতে নিহতের মরদেহ তার বোনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী