31 C
আবহাওয়া
৩:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে আ’লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ধামরাইয়ে আ’লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


বিএনএ,সাভার :ঢাকার ধামরাইয়ে চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মামুন হোসেনের ওপর চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বীমূখা এলাকার খেলার মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে পাশের আঞ্চলিক সড়কে মানববন্ধন করা হয়।

এসময় এ প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু নন্দ কুমার সরকার। সভায় বক্তারা সবাই ভুক্তভোগী মামুন হোসেনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল হোসেন সরকার, পৌর-যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ হক সুজনসহ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগের সকল নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত মাসের ২৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে চৌহাট ইউনিয়নের মনোহারপুর তিন রাস্তা এলাকায় মোঃ মামুন হোসেনের উপর  অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালায় দূর্বৃত্তরা।
বিএনএ/ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী