25 C
আবহাওয়া
৯:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু


বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

বজ্রপাতে নিহতরা হলেন, নাচোল সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডেও ঝলঝলিয়া গ্রামের ওসমান আলী (৩০) ও গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিনাতপুর গ্রামের মোহাম্মদ উজ্জ্বল (৬০)।

স্থানীয়রা জানান, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল দিঘিপাড়া গ্রামের পাশে কৃষি জমিতে ছয়জন কৃষক কাজ করছিলেন, বিকেল ৫টার দিকে বজ্রপাতে মৃত্যু হয় উজ্জ্বল নামে এক কৃষকের। ওই মাঠে কাজ করা অপর ৫ কৃষক সুস্থ আছেন। অন্যদিকে ঝলঝলিয়া গ্রামের পাশে কৃষি জমিতে কাজ করার সময় ব্রজপাত হলে মৃত্যু হয় ওসমান আলীর।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, বজ্রপাতে নিহত দুইজনের মরদেহ স্থানীয়রা বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পন্ন করতে পুলিশ কর্মকর্তাদের নিহতদের বাড়িতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের