30 C
আবহাওয়া
৮:৪১ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ভেনিজুয়েলায় পুলিশ সন্ত্রাসী সংঘর্ষ : নিহত ২৬

ভেনিজুয়েলায় পুলিশ সন্ত্রাসী সংঘর্ষ : নিহত ২৬

ভেনিজুয়েলায় পুলিশ সন্ত্রাসী সংঘর্ষ : নিহত ২৬

বিএনএ, বিশ্ব ডেস্ক : আমেরিকার ভেনিজুয়েলায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সারমেন মেলেনদেজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এই হামলায় ৪ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এছাড়া ৩৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রাজধানী কারাকাসের উত্তর-পাশ্চিমাঞ্চলে গত এক সপ্তাহ ধরে চলা সন্ত্রাসবিরোধী অভিযানে ওই হতাহতের ঘটনা ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী মেলেনদেজ আরও বলেন, আহতদের মধ্যে ৩৮ জন পুলিশের মধ্য ১০ জন কর্মকর্তাও আছেন। এ ছাড়া ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

দুই পক্ষের গোলাগুলিতে ২৮ জন সাধারণ মানুষও গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের সময় আতঙ্কে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের