30 C
আবহাওয়া
১২:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ২১

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ২১


বিএনএ, বিশ্বডেস্ক : শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকা কোটমালেতে একটি বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। রোববার সকালে রাজধানী কলম্বো থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৬ মাইল) পূর্বের কোটমালে শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীলঙ্কার পরিবহণ ও মহাসড়ক উপমন্ত্রী প্রসন্ন গুনাসেনা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘২১ জনের প্রাণহানি ঘটেছে এবং আমরা নিহতদের শনাক্ত করার চেষ্টা করছি’।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বাসটির ছাদ ও পাশের অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে এবং অর্ধেকের বেশি আসন মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। উল্টো হয়ে পড়ে থাকা বাসটি একটি চা-বাগানে গিয়ে ঠেকেছে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ২৪ জনকে দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেঁচে যাওয়া একব্যক্তি স্থানীয় এক সাংবাদিককে জানান, তিনি বাসের সামনের দিকে ছিলেন এবং সামান্য আঘাত পেয়েই বেঁচে গেছেন।

তিনি বলেন, ‘বাসটি বাঁ দিকে হেলছিল, এ সময় চালক একটি বাঁক ঘোরানোর চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তখনই বাসটি খাদে পড়ে যায়’।

স্থানীয় সূত্রে আল-জাজিরা জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত একটি পরিবহণ সংস্থার এই বাসটি দক্ষিণাঞ্চলের তীর্থস্থান কাটারাগামা থেকে মধ্যাঞ্চলীয় শহর কুরুনেগালার দিকে যাচ্ছিল, যার দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল)।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত