29 C
আবহাওয়া
২:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ‘ছোট সাজ্জাদের’ স্ত্রী তামান্না গ্রেপ্তার

‘ছোট সাজ্জাদের’ স্ত্রী তামান্না গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে জোড়া খুনের মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ‘ছোট সাজ্জাদের’ স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাকলিয়া থানার পরিদর্শক তদন্ত ও জোড়া খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, জোড়া খুনের মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে সাজ্জাদকে জামিনে ছাড়িয়ে আনার হুমকি দিয়েছিলেন তামান্না।

গত ৩০ মার্চ বাকলিয়া অ্যাকসেস রোডে একটি প্রাইভেট কারে গুলি করলে দুজন নিহত হন। এই ঘটনায় নিহত একজনের মা বাদী হয়ে মামলা করেন। মামলায় সাজ্জাদ, তাঁর স্ত্রীসহ কয়েকজনকে আসামি করা হয়। পুলিশ ইতিমধ্যে মামলায় তামান্নাসহ ৭ জনকে গ্রেপ্তার করে। বায়েজিদ এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ পাঁচ কারণে জোড়া খুনের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী