32 C
আবহাওয়া
৫:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে অবৈধ সাবান কারখানার মালিককে কারাদণ্ড

চট্টগ্রামে অবৈধ সাবান কারখানার মালিককে কারাদণ্ড


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে হাজি এজাহার মিয়া অ্যান্ড সোপ ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে আমান উল্লাহ নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ মে) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের কাজিরহাট বাগান রোডে এ অভিযান চালায় স্থানীয় উপজেলা প্রশাসন ও বিএসটিআই।

দণ্ডিত আমান উল্লাহ কাজির হাট গ্রামের এজাহার মিয়ার ছেলে। তিনি সাবান কারখানার মালিক।

মেজবাহ উদ্দিন বলেন, লাইসেন্স না নিয়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে অবৈধভাবে সাবান প্রস্তুত ও বাজারজাত করে আসছিলেন আমান উল্লাহ। অভিযানে সত্যতা পাওয়ায় কারখানা ও গোডাউনে রাখা ২৭ হাজার ৬০০ কেজি সাবান, বিভিন্ন প্রকার কেমিকেল জব্দ করা হয়। এরপর এগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএসটিআইয়ের জিম্মায় দেওয়া হয়।

পাশাপাশি কারখানা মালিক আমান উল্লাহকে এক লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য ভুজপুর থানায় সোপর্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত