32 C
আবহাওয়া
৩:২০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনায় ফিলিপিনোর মৃত্যু

চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনায় ফিলিপিনোর মৃত্যু

চট্টগ্রাম বন্দরে দূষণ করলে ৫ লাখ টাকা জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময় ক্রেনের ধাক্কায় কাতালান এলমার ডেন্ডুনে (৪২) নামের এক ফিলিপাইন নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) দুপুরে তার মৃত্যু হয়। তিনি  সিঙ্গাপুরের একটি জাহাজের নাবিক হিসেবে চট্টগ্রাম বন্দরে এসেছিলেন।

মঙ্গলবার (১১ মে) মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদ কামাল।

বন্দর সূত্রে জানা যায়, সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি হান ই’ জাহাজটি বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নিয়ে ইন্দোনেশিয়ার বন্দর থেকে গত ২৬ এপ্রিল বন্দরে পৌঁছায়। বন্দরের তিন নম্বর ডলফিন অয়েল জেটিতে রেখে জাহাজটি থেকে ক্রেন দিয়ে পাশে রাখা আরেকটি ছোট জাহাজে ভারী পণ্য স্থানান্তর করা হচ্ছিল। গতকাল সোমবার সকালে পণ্য স্থানান্তরের সময় পণ্যের সঙ্গে ধাক্কা খেয়ে কাতালান এলমার গুরুতর জখম হন।

জাহাজটির স্থানীয় প্রতিনিধি কিউএনএস শিপিংয়ের একজন কর্মকর্তা বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর গতকাল দুপুরে দ্রুত ওই নাবিককে চট্টগ্রামের আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন প্রক্রিয়া শেষ হওয়ার পর নিহত নাবিককে ফিলিপাইনে পাঠানো হবে।

ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদ কামাল জানান, বন্দরে পণ্য খালাসের সময় ক্রেনের ধাক্কায় এক ফিলিপাইনের নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত