32 C
আবহাওয়া
৩:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পল্লবী থানায় যুবকের হামলায় আহত ৩ পুলিশ সদস্য

পল্লবী থানায় যুবকের হামলায় আহত ৩ পুলিশ সদস্য


বিএনএ, ঢাকা : রাজধানীর পল্লবী থানায় এক যুবক ঢুকে অতর্কিত হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় হামলাকারী যুবকসহ চারজনকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মোহাম্মদ নাসির।

নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে ২টার দিকে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় এসে এই এলাকায় একটি হত্যার ঘটনা হয়েছে বলে জানায়। আমার জানা নেই জানালে ওই যুবক বলেন, আপনারা সব জেনে শুনে লুকোচুরি কেন করছেন?আপনার থানার ডিউটি অফিসার সব জানে।
ওসি বলেন, তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের কক্ষে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছেন এরকম ঘটনা তাদের জানা নেই। পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে অনিচ্ছা প্রকাশ করেন। তখন আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি অতর্কিতভাবে আমাকে কিল ঘুষি মারতে থাকেন। তখন এএসআই নাসির তা ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেন। এছাড়া সেকেন্ড অফিসারের কপালে ঘুষি মারেন। পরে আমরা তাকে আটক করি।

তিনি আরও বলেন, আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসেছেন বলে জানান। রাতে তারা ঘুরতে বেরিয়েছেন বলেও জানান। পরে আমরা ওই তিনজনকেও থানায় নিয়ে আসি।এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত