25 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ছেঁড়াদ্বীপে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ

ছেঁড়াদ্বীপে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ

ছেঁড়াদ্বীপে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ

বিএনএ, কক্সবাজার: টেকনাফের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা । এঘটনায় কাউকে আটক করা যায়নি। শনিবার (১১ মার্চ) ভোর সকালে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন কেয়া বন এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান৷

তিনি বলেন, ছেঁড়াদ্বীপের কেয়াবনের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৫টি পরিত্যক্ত বস্তা তল্লাশি করে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দ করা বিদেশি মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের