29 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ছিনতাইকালে এসআইসহ গ্রেপ্তার ৪

ছিনতাইকালে এসআইসহ গ্রেপ্তার ৪

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০৭

বিএনএ, ঢাকা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই ও অপহরণের সময় উপপরিদর্শকসহ (এসআই) ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার প্রভাকরদী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আড়াইহাজার থানা পুলিশ।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সরকারি পিস্তল ও হ্যান্ডকাফসহ ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার ময়েজ উদ্দিনের ছেলে ও ডেমরা থানার এসআই মোজাম্মেল হক (৩৭), রূপগঞ্জের ভুলতা এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে সোহেল (২৯), একই এলাকার মনজুর হোসেনের ছেলে হালিম মিয়া( ২০) ও বিজয় (২৬)।

শুক্রবার এই ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা হয়েছে। মামলায় এসআই মোজাম্মেলসহ ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে আড়াইহাজার থানা পুলিশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?