27 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে ধর্ষিতার মরদেহ উদ্ধার

জামালপুরে ধর্ষিতার মরদেহ উদ্ধার

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় রিকশাচালক নিহত

বিএনএ,জামালপুর: জামালপুরের মেলান্দহে ধর্ষিতা স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার( ১১ মার্চ) মেলান্দহ পৌর শহরের শাহজাতপুর থেকে পুলিশ ওই স্কুলছাত্রীর  উদ্ধার করে। জানা যায়, জামালপুরের মেলান্দহ পৌর শহরের শাহজাতপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে চরবসন্ত গ্রামের খোকা মিয়ার ছেলে তামিম আহমেদ স্বপন খান জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষিতা মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তার বয়স ১৫ বছর। ধর্ষনের এক পর্যায়ে ধর্ষক তামিম আহমেদ স্বপন খান ধর্ষনের ভিডিও সোসাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এই ঘটনার পরের দিন পুলিশ শাহজাদপুর নিজ বাড়ী থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে। মেলান্দহ থানার ওসি মো. মাঈদুল ইসলাম জানান, নিহতের বাবা বাদী হয়ে তামিম আহমেদ খান স্বপনকে আসামি করে মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই স্বপন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এম শাহীন আল আমীন জামালপুর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ