বিএনএ,জামালপুর: জামালপুরের ঝিনাই ব্রিজ থেকে জিহিন খাতুন (১৮) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ মার্চ) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। জিহিন মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা উত্তরপাড়া গ্রামের জিন্নাহ মন্ডলের মেয়ে।
জানা যায়, ভোরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় জিহিন। কিছুক্ষণ পর বাড়ির অদূরে ঝিনাই ব্রিজ এলাকায় রেল লাইনের উপর মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
জামালপুর রেলওয়ে পুলিশ জানিয়েছে, সকালে ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবতীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি
![]()

