27 C
আবহাওয়া
৪:২৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা বোঝাই একাধিক নৌকা ফিরিয়ে দিয়েছে কোস্টগার্ড

রোহিঙ্গা বোঝাই একাধিক নৌকা ফিরিয়ে দিয়েছে কোস্টগার্ড


বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ নাফনদী জিরো পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে   দুই শতাধিক রোহিঙ্গা বোঝাই একাধিক নৌকাকে প্রতিহত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাফনদীর বিভিন্ন পয়েন্টের জিরোলাইন থেকে রোহিঙ্গা বোঝাই বেশ কয়েকটি নৌকাকে প্রতিহত করা হয়েছে।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার লুৎলাহিল মাজিদ গণমাধ্যমকে আনুষ্ঠানিক ভাবে এর সত্যতা নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কমান্ডার লুৎলাহিল মাজিদ বলেন, আজ রোববার সকালে নিয়মিত টহল চলাকালীন সময়ে নৌকা বোঝাই ২ শতাধিক রোহিঙ্গার দলকে নাফ নদীর জিরো লাইন থেকে প্রতিহত করা হয়।

পরে নৌকাগুলো মিয়ানমারের ফিরে যেতে বাধ্য হয়। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা । তারা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে ব্যাপারে সীমান্তে ও নাফ নদীতে কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছেন।

বিএনএ/এইচ এম ফরিদুল আলম শাহীন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন