29 C
আবহাওয়া
৭:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা : পুলিশ সদস্যসহ নিহত ২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা : পুলিশ সদস্যসহ নিহত ২

কারের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে।  বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে সীতাকুণ্ডের রয়েল গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মুশফিকুর আহমেদ (২১) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।  নিহত মুশফিক চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। কনস্টেবল আইডি নম্বর: ২৫৪৪।

বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. বাবুল মিয়া বলেন, ওই পুলিশ সদস্য মোটরসাইকেল চালিয়ে জেলা পুলিশ লাইন্সের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। মরদেহ উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওইদিন সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডের সিরাজ ভূইয়া রাস্তার মাথা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (১৯) নামে এক পিকআপ ভ্যান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  নিহত রাকিবুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিমুলপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে।  এসময় আরও দুইজন গুরুতর আহত হয়। আহতরা হলেন- মো. হৃদয় (১৯) ও মো. সামাদ (২০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান মিনি পিকআপকে পিছন থেকে ধাক্কা দিলে রাকিব নামে এক শ্রমিক গুরুতর আহত হয়। পরে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজনকে ২৮ নম্বর নিউরোসার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী