23 C
আবহাওয়া
৯:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাইক্রোচালক নিহত

চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাইক্রোচালক নিহত


বিএনএ, হাটহাজারী: রোববার (১১ জানুয়ারি) ভোরে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় মাহবুব আলম (৩৬) নামের এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মাইক্রোবাস চালক হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মাইক্রোবাস চালানোর পাশাপাশি কলাবাগান এলাকার আলাউল হল নামের একটি ভবনের দেখাশোনার দায়িত্বেও ছিলেন।

স্থানীয় সূত্র জানা যায়, ভোরের দিকে তিন থেকে চারজন দুর্বৃত্ত কলাবাগান এলাকায় এসে মাহবুব আলমের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা ।মাহবুব আলমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তিনি মারা যান।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী