32 C
আবহাওয়া
৫:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দু’পক্ষের সংঘর্ষ

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দু’পক্ষের সংঘর্ষ

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দু’পক্ষের সংর্ঘষ

বিএনএ, ঢাকা: ঢাকার মিরপুরের থানা কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টা নাগাদ রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন – মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী রনি ও সাফরান।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মিরপুর থানা কমিটি ঘোষণার পর বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। পদ বঞ্চিতরা বিভিন্নভাবে প্রতিবাদ করছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা পুনরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আসেন। পদবঞ্চিতরা একপর্যায়ে বাগবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে হাতাহাতি এবং দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান বলেন, কিছু লোক এসে মিরপুর থানা কমিটিতে যুক্ত হতে চায়। তাদের সঙ্গে কথা কাটাকাটির  এক পর্যায়ে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাগবিতণ্ডায জড়িয়ে যায়। কথা কাটাকাটি হয়, ওরকম হামলার ঘটনা ঘটেনি।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত