30 C
আবহাওয়া
১২:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শিশু মুনতাহার গলায় রশি পেঁচানো মরদেহ মিললো পুকুরে

শিশু মুনতাহার গলায় রশি পেঁচানো মরদেহ মিললো পুকুরে

নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার

বিএনএ, সিলেট: নিখোঁজের ৭ দিন পর সিলেটের কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহা আক্তার জেরিনের (৫) মরদেহ বাড়ির পাশের পুকুরে পাওয়া গেছে। এ সময় শিশুটির গলায় রশি পেঁচানো ছিল। পুলিশের আশঙ্কা তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয়া হয়েছে।

মুনতাহা সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

রোববার (১০ নভেম্বর) ভোরে নিজ বা‌ড়ির পুকুর থেকে শিশু‌টির মরদেহ উদ্ধার করা হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, রোববার ভোর ৪টার দিকে মুনতাহার নিজ বাড়ির পুকুরে তার নিথর দেহের সন্ধান পাওয়া যায়। তার গলায় রশি পেঁচানো ছিল। শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। মরদেহ দেখে মনে হয়েছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করতে যায় মুনতাহা। কিন্তু বিকেল হলেও বাড়ি না ফেরায় খোঁজ নিতে গিয়ে মুনতাহার আর সন্ধান পাওয়া যায়‌নি।

মুনতাহার বাবা শামীম আহমদ দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

বিএনএনিউজ/ আরএস, এসজিএন/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত