25 C
আবহাওয়া
১১:১৯ পূর্বাহ্ণ - মে ২৬, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮২৩

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮২৩

দেশীয় অস্ত্রসহ ১৬ ছিনতাইকারী গ্রেপ্তার

বিএনএ, ঢাকা : রাজধানীর ঢাকাসহ সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৮২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৭১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫৫২ জনকে। মোট গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৮২৩ জনকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ