32 C
আবহাওয়া
৫:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গুইমারায় নতুন ইউএনও

গুইমারায় নতুন ইউএনও

গুইমারায় নতুন ইউএনও

বিএনএ, খাগড়াছড়ি: নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পেল গুইমারা উপজেলা প্রশাসন। দীর্ঘ দিন ধরেই ইউএনও সংকটে ভুগছিল গুইমারা উপজেলা প্রশাসন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে ৪ জন উপজেলা নির্বাহী অফিসারকে গুইমারায় বদলি করা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলির আদেশ বাস্তবায়ন হয়নি একটিও। কর্মস্থলে যোগ দেননি কেউ ।

সর্বশেষ চলতি মাসের ১ তারিখ গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয় রাজীব চৌধুরীকে। অবশেষে যোগ দিলেন তিনি।

জানা যায়, গুইমারাতে ইউএনওর বাসভবন নেই। বাসভবন সংকটের কারনেই উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ গুইমারায় আসতে চাননা।

ইউএনওর বদলির আদেশ বাস্তবায়ন ও যোগদানের বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) চট্রগ্রাম ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, বদলিকৃত ইউএনও রাজীব চৌধুরীর যোগদানের সময়সীমা ১০ আগস্ট। বৃহস্পতিবার যোগদানের উদ্দেশ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অফিসে যাবেন। আশা করছি আগামী রোববার থেকে ইউএনও রাজীব চৌধুরী গুইমারাতে অফিস করবেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুজ্জামান, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।

২০১৫ সালের ৩০ নভেম্বর এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছিল।

বিএনএনিউজ/আনোয়ার হোসেন, বিএম, জিএন/ হাসনাহেনা 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত