25 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » তোফায়েল ইসলাম চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার

তোফায়েল ইসলাম চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার

তোফায়েল ইসলাম চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার

বিএনএ, ঢাকা: চট্টগ্রাম বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. তোফায়েল ইসলাম। একইসঙ্গে চট্টগ্রামে একজন এবং সিলেট ও খুলনায় দুইজন করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক মো. তোফায়েল ইসলামকে চট্টগ্রামের বিভাগের কমিশনার করা হয়েছে। আর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করে আনা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দা ফারহানা কাউনাইনকে সিলেট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সরোজ কুমার নাথ ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. হেলাল হোসেনকে খুলনা এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!