26 C
আবহাওয়া
৬:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ: ৫ আসামির জামিন 

আনোয়ারায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ: ৫ আসামির জামিন 


বিএনএ,চট্টগ্রাম: প্রস্তাবিত বাজেটের স্বাগত মিছিলকে কেন্দ্র করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলায় পাঁচ আসামি আত্মসমর্পণ করলে  জামিন দিয়েছেন আদালত। গত ৮ জুন সংঘর্ষে গুরুতর  আহত আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী ২৬ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

সোমবার (১০ জুন) বিকেলে তাঁরা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী এ জে এম আরমান হাবিব।

আত্মসমর্পণকৃত আসামিরা হলেন- মোজাম্মেল হক প্রকাশ মোজাম্মেল (৩০), আলী আজম প্রকাশ লিটন (২৭), সাইদুর রহমান (৩২), মো. মুছা (৩৬) ও মো. বেলাল (৪০)।

আদালত সূত্রে জানা যায়, এ মামলায় ২৬ আসামিরা ছিলেন-মোজাম্মেল হক প্রকাশ মোজাম্মেল (৪০), শাহাদাৎ হোসেন (৩৫), মো. মুছা তালুকদার (৪২), জিয়া উদ্দিন (৩২), নাজিম উদ্দিন (৪৫), মো. হাশেম (৪৫), তৌহিদুল ইসলাম (৩৮), শহিদুল ইসলাম প্রকাশ শাহিন (৫৫), নবী হোসেন (২৫), মনিরুল আলম (৩০), মো. মোজাহের (৩৪), মাকসুদ উদ্দিন বাচ্চু (৩৬), এরশাদ মিন্টু (৩৫), মো. বেলাল (৪০), মো. আইয়ুব (৩৫), তারেক আজিজ (৩৫), মোজাম্মেল হক প্রকাশ মোজাম্মেল (৩০), মো. আজাদ (৩৫), মো. সুমিন (৩৬), শামসুল আলম (৪০), মো. মাসুম (৩৫), মো. হানিফ (৩৫), মাঈন উদ্দিন খান মিন্টু (৫৫), আলী আজম প্রকাশ লিটন (২৭), সাইদুর রহমান (৩২) ও মো. মুছা (৩৬)।

এদিকে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালালে শুক্রবার রাতে হ্যান্ডকাপসহ প্রধান আসামি মোজাম্মেলকে টানেল মুখের ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে থেকে ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ও নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

উল্লেখ্য, গত ৭ জুন প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানানো নিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সেন্টার এলাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ও অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে জাবেদ অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীসহ  উভয় পক্ষের ২০ নেতাকর্মী আহত হন।

বিএনএ/নাবিদ,এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের