25 C
আবহাওয়া
১০:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের গেজেট প্রকাশ

ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের গেজেট প্রকাশ

ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের গেজেট প্রকাশ

বিএনএ, চট্টগ্রাম: গত ৫ জুন অনুষ্ঠিত ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নবনির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১০ জুন) ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, ভাইস চেয়ারম্যান মো. এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখার গেজেটের কপি স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছে ইসি।

প্রসঙ্গত, উপজেলা পরিষদ আইন অনুযায়ী নির্বাচিতদের গেজেট প্রকাশের পর শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

এদিকে, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস সূত্রে জানা গেছে, বিভাগের আওতাধীন জেলার বিভিন্ন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের