25 C
আবহাওয়া
৭:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দীর্ঘ ১২ বছর পর পলাতক আসামী গ্রেপ্তার

চট্টগ্রামে দীর্ঘ ১২ বছর পর পলাতক আসামী গ্রেপ্তার

চট্টগ্রামে দীর্ঘ ১২ বছর পর পলাতক আসামী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ভূজপুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মামুনকে (৩০) দীর্ঘ ১২ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রোববার (৯ জুন) রাত সাড়ে নয়টায় হালিশহর থানার বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মো. মামুন আজিজুল হক প্রকাশ চিকন মিয়ার ছেলে। তার বাড়ি চট্টগ্রাম জেলার ভূজপুর থানার কোম্পানী টিলায়।

র‌্যাব সূত্রে জানা যায়, আসামী মামুন দীর্ঘ ১২ বছর চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে আত্মগোপন করে ছিল। পেনাল কোড ১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

গ্রেপ্তার আসামিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের