27.9 C
আবহাওয়া
৭:৫৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » জাবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি 

জাবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি 

জাবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি 

বিএনএ ,জাবি : ‘পরিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল ছাত্রলীগের নেতাকর্মীরা।বুধবার (০৯ জুন) বিকালে হল সংলগ্ন স্থানে শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক আখতারুজ্জামান সোহেলের নেতৃত্বে এই বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।এই সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জোবায়ের, সাইফুল,আলম, রাকিব, আবির, রাফিসহ অন্যান্য নেতাকর্মী।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা সোহেল বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সুস্থ ধারার রাজনীতির জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবেকেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছি। এর মাধ্যমে আমরা একটি বার্তাই দিতে চাই যতবেশি গাছ লাগানো হবে, তত এই পরিবেশ সুস্থ থাকবে। তাই আমরা যে যার জায়গা থেকে গাছ লাগানোর মাধ্যমে এই পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করি।’

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি