30 C
আবহাওয়া
২:২২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার

মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার


বিএনএ ডেস্ক :  অবশেষে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত।  ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, দ্বীপরাষ্ট্রে মোতায়েন থাকা ৮৯ ভারতীয় সেনাকর্মীই দেশে ফিরে এসেছে।

নির্বাচনে জেতার পরেই দেশ থেকে ভারতীয় সেনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে একাধিকবার ঘোষণা দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েকবছর ধরে মালদ্বীপে ৮০ জন ভারতীয় সেনা সদস্য কর্মরত ছিলেন। মালদ্বীপে থাকা দুটি ভারতীয় হেলিকপ্টার এবং একটি বিমান পরিচালনা করতেন তারা।

তবে প্রেসিডেন্ট মুইজ্জুর প্রথম সিদ্ধান্তই ছিল, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরাতে হবে। তার পরেই গত ২ ফেব্রুয়ারি এই নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়। সেই চুক্তিতে বলা হয়, মালদ্বীপ থেকে ৮৯ জন ভারতীয় জওয়ান ও তাদের সহযোগীদের সরাতে হবে ১০ মে-র মধ্যে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত