29 C
আবহাওয়া
১০:৩০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

মহেশখালীতে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে সায়মা আক্তার (২০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সায়মা আক্তার উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকার দিদারুল আলমের স্ত্রী।

মঙ্গলবার (৯ মে) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১১টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে সায়মা আক্তারকে গলাকাটা অবস্থায় পুকুর পাড়ে দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালে প্রেরণ করে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী দিদারুল আলম, ও ননদসহ তিনজনকে থানায় নিয়ে যায়।

মুরাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বাহার বলেন, মরদেহ উদ্ধারের পর নিহতের পরিবার এটি ডাকাতি বলে প্রচারের চেস্টা করে। এখন সঠিক ঘটনা কি হয়েছে তা তদন্ত করলেই বের হবে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, আমরা গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের চমেক হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে জেনেছি ঘটনার সময় নিহতের স্বামী কর্মস্থলে ছিলেন। গৃহবধুর দুই বছর বয়সী ছেলে সন্তান আছে। আমরা তবুও জিজ্ঞাসাবাদের জন্য স্বামী, ননদসহ তিনজনকে থানায় এনেছি। নিহতের স্বজন কেউ এলে মামলা দায়ের হবে।

তবে সেখানে ডাকাতির কোন ঘটনা ঘটেনি জানিয়ে ওসি বলেন, গৃহবধূর গায়ে হাতে গয়না ছিলো। তাদের ঘরেও ডাকাতি বা লোপাটের কোন চিহ্ন পাওয়া যায়নি। এসব মিথ্যা প্রচারণা।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের