24 C
আবহাওয়া
৫:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কথিত শিশুবক্তা রফিকুল জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে

কথিত শিশুবক্তা রফিকুল জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে


বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে (২৫ মার্চ) বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১০ মে) তাকে জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে হাজির করে পুলিশ। এ সময় মতিঝিল থানায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাকে চার দিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে আবেদন করে ডিবি।আদালত আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য,গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।মামলায় তাকে আদালতে নেয়া হলে আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠান।

বিএনএ নিউজ /এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী