23 C
আবহাওয়া
১০:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আগাম জামিনে মুক্ত সাজ্জাদের স্ত্রী তামান্না

আগাম জামিনে মুক্ত সাজ্জাদের স্ত্রী তামান্না

আগাম জামিনে মুক্ত সাজ্জাদের স্ত্রী তামান্না

বিএনএ, চট্টগ্রাম:  কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নিয়ে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের স্ত্রী  আলোচিত শারমীন আক্তার তামান্না হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের পর তামান্না সামাজিক মাধ্যমে এক বিতর্কিত বক্তব্য দেন, যা ফেসবুকে দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ’আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’

উল্লেখ্য, ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিলেন। এমনকি তার আগের দিন সাজ্জাদ ফেসবুক লাইভে এসে থানার ওসিকে হুমকি দেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার কিছুদিন পর, ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি গাড়িতে গুলি চালিয়ে দুইজনকে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, এই হামলার পেছনে সাজ্জাদ বাহিনীর হাত রয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার প্রতিশোধ নিতে তার অনুসারীরা সরোয়ার পন্থীদের ওপর হামলা চালিয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম ১ এপ্রিল বাকলিয়া থানায় সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্নাকে পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। বর্তমানে সাজ্জাদ চান্দগাঁও থানায় ব্যবসায়ী আফতাব উদ্দিন হত্যা মামলার রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী