32 C
আবহাওয়া
৩:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত ১৯

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত ১৯

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত ১৯

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হারা একটি গাড়ীর ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় তিনটি সিএনজি চালিত অটোরিকশা। এই ঘটনায় আহত হয় সিএনজি গাড়ীর যাত্রীসহ ১৯ পথচারী।

রোববার (১০ মার্চ) বেলা ১১টার দিকে হাটহাজারীর কাটিরহাট এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

পরে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। তবে ঘটনাস্থলে  আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১১টার সময় সেনাবাহিনীর একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তায় ৪টি সিএনজি মেরে দিয়ে পথচারিসহ এক সাথে কম হলেও ১৯ জনকে আহত করে।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা উপস্থিত সেনা কর্মকর্তা আরিফ জানান, সেনাবাহিনীর একটি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে। দুর্ঘটনায় আহত ১৯ জনকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের থেকে স্বজনদের হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত