26 C
আবহাওয়া
৬:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইমরান খানের জামিন

ইমরান খানের জামিন

ইমরান খানের জামিন

বিএনএ, বিশ্ব ডেস্ক: ইসলামাবাদের সন্ত্রাসবাদবিরোধী আদালতের (এটিসি) বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে ১৪ মামলা থেকে ইমরান খানকে জামিন দিয়েছেন। একই সঙ্গে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কুরেশিকেও ১৩ মামলায় জামিন দেওয়া হয়েছে। গত বছরের ৯ মে সামরিক স্থাপনায় হামলার সঙ্গে যুক্ত এই ১৪টি মামলা। বর্তমানে ইমরান খান কারাগারে বন্দি আছেন।

ইমরানের ১৪ মামলার মধ্যে ১২টি ৯মে-কে কেন্দ্র করে। বাকি দুটি পাকিস্তানের সারিক বাহিনীর জেনারেল হেডকোয়ার্টার (জিএইচকিউ) ও সামরিক বাহিনীর জাদুঘরে হামলা সংশ্লিষ্ট। বিচারক মালিক এজাজ ইমরান খানকে ১২টি মামলায় বাংলাদেশি টাকায় ২২.৪১ লাখ টাকা জামিনের বন্ডে সই নিয়ে জামিন দিয়েছেন।

জাতীয় পরিষদ নির্বাচন শেষ হওয়ার পর ভোট গণনা ও সরকার গঠন নিয়ে নানা আলোচনা চলছে পাকিস্তানে।

এসব বিষয় নিয়ে দুই দিন পার হওয়ার পর সুখবর পেয়েছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। আদালতের সিদ্ধান্তটি নির্বাচনে ইমরান খানের দল সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ের পর জানানো হলো। ইমরান খানের পাশাপাশি তাঁর রাজনৈতিক দল পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশিও ১৩টি মামলায় জামিন পেয়েছেন।

উল্লেখ্য, ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গত ৯ মে আদালত চত্বরে গ্রেপ্তার হন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন পিটিআই নেতাকর্মীরা। বিক্ষোভ এতটাই বেড়ে গিয়েছিল যে পাকিস্তানের সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায়ও হামলা হয়। ইতিহাসে প্রথমবারের মতো এ দুই স্থাপনায় হামলা চালান পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা।

এদিকে, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন হয়েছে। ২৬৬ আসনে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ সমর্থিতরা জয় পেয়েছে ৯৯ আসনে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ পেয়েছে ৭১, পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে ৫৩ আসন। এমকিউএম ১৭ আসনে জয়ী, আরো ১০ আসনে অন্যান্য দলের প্রার্থীরা জয় পেয়েছেন।

পাকিস্তানে সাধারণ পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শেষে ৪৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়নি। আরো ১৪টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হলেও ১২ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা শুরু করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের