26 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন

৯ মামলায় মির্জা ফখরুলের জামিন

আগুনের ঘটনাগুলো খুবই রহস্যজনক: মির্জা ফখরুল

বিএনএ, ঢাকা : রাজধানীর রমনা ও পল্টন থানায় দায়ের হওয়া ৯টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সুলতান সোহাগ উদ্দিন আদেশ দেন।

এদিন মির্জা ফখরুলকে আদালতে আনা হয়নি। ১০ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়।

এর আগে, মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। এরপর আজ জামিন শুনানির কথা বলেন। ওইদিন বিএনপির মহাসচিবকে হাজির করা হয় আদালতে।

রোববার (৩১ ডিসেম্বর) বিএনপি মহাসচিবের বিরুদ্ধে ৯টি মামলায় জামিন আবেদনের শুনানির জন্য ৯ জানুয়ারি দিন নির্ধারণ করেন আদালত। ওইদিন বিএনপির এ নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী এ আদেশ দেন।

এদিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন প্রশ্নে জারি করা রুল আজ খারিজ করে দেন হাইকোর্ট। ফলে তিনি এ মামলায় জামিন পাচ্ছেন না।

বুধবার (১০ জানুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের