25 C
আবহাওয়া
৯:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সবাইকে হেলথ কার্ড দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সবাইকে হেলথ কার্ড দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সবাই হেলথ কার্ড পাবে

বিএনএ: সরকার সব নাগরিককে হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা দেয়ার উদ্যোগ নিয়েছে। এ কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেকের জন্য হেলথ কার্ড থাকবে। ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পরিকল্পনা কমিশনে দেয়া হয়েছে। আশা করি, প্রধানমন্ত্রী এটি পাশ করে দেবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মন্ত্রী জানান, হেলথ কার্ডে স্বাস্থ্যবিষয়ক সব তথ্য থাকবে। বিদেশে এমন কার্ড দেয়া হয়। আমরাও তাদের মতো করে হেলথ কার্ড দেব।

জাহিদ মালেক জানান, গত ১৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত ২৭ ডিসেম্বর হাসপাতালের ১৪ বিভাগে রোগী দেখা শুরু করেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকরা। এ ধারাবাহিকতায় এবার চলতি মাসের ২৩ জানুয়ারি থেকে সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগী ভর্তিসহ পুরোদমে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের