25 C
আবহাওয়া
৮:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই যুবক নিহত

চট্টগ্রামে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই যুবক নিহত


বিএনএ ডেস্ক : চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর)  রাত ১২টার দিকে ইপিজেড থানার ফ্রি-পোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬)। তারা নগরীর  সদরঘাট এলাকার বাসিন্দা।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান এ তথ্য জানান।

জানা যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে পতেঙ্গার দিক থেকে লালখানবাজারের দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল (চট্ট মেট্রো–ল ১৭–৪৩১৮) চালিয়ে যাচ্ছিলেন দুই যুবক। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের ইলেকট্রিক পোলের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের