27 C
আবহাওয়া
১১:৩৯ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দেয়াল চাপায় শিশুর মৃত্যু

দেয়াল চাপায় শিশুর মৃত্যু

দেয়াল চাপায় শিশুর মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল চাপা পড়ে জিহাদ (৭) নামের এক শিশুর  মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার পান বিক্রেতা নাদির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল।

নিহতের বাবা জানান, জিহাদ আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো। প্রতিদেনের মতো মঙ্গলবার সকালেও ছেলে নিয়ে আজিমপুর শেখ সাহেব বাজার সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি।এ সময় কলোনির বাউন্ডারি দেয়াল ধসে পড়লে এ সময় চাপা পড়ে জিহাদ। এলাকাবাসীর সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির জানান, আজিমপুরে সরকারি কলোনির বাউন্ডারি দেয়ালের নিচে চাপা পড়ে শিশুটি মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর