29 C
আবহাওয়া
৯:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশ সব জায়গায় অভিযান চালাতে পারে: ডিবি হারুন

পুলিশ সব জায়গায় অভিযান চালাতে পারে: ডিবি হারুন

পুলিশ সব জায়গায় অভিযান চালাতে পারে: ডিবি হারুন

বিএনএ ডেস্ক: অসামাজিক কার্যকলাপ, অবৈধভাবে মদ বিক্রি বা যেকোনও ঘটনা ঘটলে পুলিশ যেকোনও জায়গায় অভিযান পরিচালনা করতে পারে। এমন দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

রবিবার (৯ অক্টোবর) রাজধানীর মিন্টু রোডে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। উত্তরায় কিংফিশার রেস্টুরেন্ট নামে একটি বারে গোয়েন্দা পুলিশের অভিযানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

হারুন অর রশিদ বলেন, পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করতে পারে কিনা বা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারে কিনা তা সাংবাদিকরা ভালো জানেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৩ ধারায় স্পষ্ট বলা আছে কারা তল্লাশি করবেন বা করবেন না।

এদিকে রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ী থেকে ডিবি পুলিশ পরিচয়ে দুই জনকে উঠিয়ে নেয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারুন অর রশিদ বলেন, জনগণের কাছে অনুরোধ থাকবে, কেউ যদি ডিবির পরিচয়ে দেয় তাহলে আইডি কার্ড দেখতে চাইবেন। অভিযান পরিচালনার সময় ডিবির প্রতিটি টিমকে চাওয়া মাত্রই কার্ড দেখানোর কথা বলা আছে।

অতিরিক্ত কমিশনার হারুন বলেন, আমরাও ইদানীং এটা শুনেছি ডিবি পরিচয় দিয়ে অনেককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। পরে আমাদের কাছে এলে অনেক খোঁজাখুঁজি করেও ওইসব ব্যক্তিকে পাইনি। কোথাও কেউ যদি কোনও এলাকায় ডিবির নাম ব্যবহার করে, কিন্তু আইডি কার্ড দেখাতে না পারে, তাহলে আপনারা যা ব্যবস্থা নেয়ার তা-ই করবেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী