25 C
আবহাওয়া
১০:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৪

জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৪


বিএনএ, জামালপুর : জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও পাঁচজন। শুক্রবার (৯ জুন) দুপুরে জামালপুর-ময়মনসিংহ সড়কের মুদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ইটাইল ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. সোলায়মান (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবহান আলীর ছেলে অটোরিকশা চালক জয়নাল (৪২) ও সাহেদ আলী ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনেওয়াজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়,  ময়মনসিংহগামী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।এসময় অটোরিকশায় থাকা চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. সোলায়মান ও আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চালকসহ চারজনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক জয়নালসহ আরও দুজন মারা যায়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের