27 C
আবহাওয়া
১:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারের পূর্বাঞ্চলে সংঘর্ষে গৃহহীন প্রায় ১ লাখ মানুষ : জাতিসংঘ

মিয়ানমারের পূর্বাঞ্চলে সংঘর্ষে গৃহহীন প্রায় ১ লাখ মানুষ : জাতিসংঘ

জাতিসংঘ

বিএনএ, বিশ্বডেস্ক : সামরিক অভ্যুত্থান পীড়িত দেশ মিয়ানমারের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনী ও বিদ্রোহী বিভিন্ন গ্রুপের মধ্যে নতুন করে সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। মঙ্গলবার জাতিসংঘ একথা জানায়। খবর এএফপি’র।

গত ফেব্রুয়ারি মাসে সামরিক জেনারেলদের হাতে অং সান সুচির সরকারের পতনের পর থেকে মিয়ানমারে বিশৃংখলা লেগেই রয়েছে এবং দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। ২০২০ সালের নির্বাচনে ভোট জালিয়াতি করার জন্য সুচির সরকারকে অভিযুক্ত করা হয়।

দেশটির বিভিন্ন কমিউনিটির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, বিশেষকরে শহরতলিগুলোতে পুলিশের হাতে অনেক মানুষ প্রাণ হারায়। এসব এলাকায় স্থানীয় কিছু মানুষ ‘প্রতিরক্ষা বাহিনী’ গড়ে তুলেছে।

মঙ্গলবার জাতিসংঘের মিয়ানমার দপ্তর জানায়, দেশটির বেসামরিক বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক বাছবিচারহীন হামলা ও ব্যাপক সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। মিয়ানমারের পূর্বাঞ্চলীয় থাই সীমান্তবর্তী কায়াহ রাজ্যে এ দমনপীড়ন চালানো হয়।

তারা আরো জানায়, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয়কেন্দ্র ও স্বাস্থ্য সেবা প্রয়োজন। এছাড়া নিরাপত্তা বাহিনী এসব এলাকায় চলাফেরার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করায় অতি প্রয়োজনীয় সাহায্য সরবরাহ বিলম্বিত হচ্ছে।

কায়াহ রাজ্যের স্থানীয় বাসিন্দারা বিভিন্ন গ্রামে মোতায়েন করে রাখা কামান ব্যবহার করে গোলা বর্ষণ করার জন্য সামরিক বাহিনীকে দায়ী করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের