25 C
আবহাওয়া
১০:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলারডুবি: ২৬ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলারডুবি: ২৬ জেলে উদ্ধার

জেলে উদ্ধার

বিএনএ, কক্সবাজার: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি লবণবাহী ট্রলারডুবির পর ২৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ( ৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শোয়াইব।

এরআগে বুধবার (৮ মে) সাগরে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার শোয়াইব জানান, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে মহেশখালী, বাঁশখালী ও আনোয়ারা অঞ্চলে কালবৈশাখী ঝড়ে উত্তাল সমুদ্রে সাঙ্গু মোহনা, উঠান মাঝির ঘাট, বারো আউলিয়া ঘাট ও দোভাষী বাজার ঘাট-সংলগ্ন এলাকায় বেশ কিছু লবণবাহী ট্রলার ডুবে যায়। খবর পেয়ে বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ডের টহলরত জাহাজ বিসিজিএস অপূর্ব বাংলা ও সাঙ্গুর বিসিজি স্টেশনের বোটযোগে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও জানান, কোস্টগার্ডের জাহাজ ও বোটের সমন্বিত প্রচেষ্টায় উত্তাল সমুদ্রে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাগরে ভাসতে থাকা ২৬ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে তাদেরকে পতেঙ্গায় অবস্থিত কোস্টগার্ড বার্থে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের