26 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পিএনজির স্কোয়াড ঘোষণা

পিএনজির স্কোয়াড ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপে

বিএনএ, স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাপুয়া নিউগিনি। এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বমঞ্চে খেলবে তারা। এবারও আসাদ ভালার নেতৃত্বে খেলবে দলটি। চার্লস আমেনিকে আসাদের ডেপুটি করা হয়েছে।

বুধবার (৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে, পাপুয়া নিউগিনি ক্রিকেট বোর্ড। এই দলের ১০ জনেরই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। গার্ডনার, এলেই নাও, হিলা ভেরা, জন কারিকো এবং সেমা কামেয়ার কাছে জায়গা হারিয়েছেন সাইমন আঁতা, জেসন কিলা, গাওড়ি টোকা, নোসাইনা পোকানা এবং ডামেইন।

এবার ‘সি’ গ্রুপে আছে পাপুয়া নিউগিনি। আগামী ২ জুন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে তাদের। এই গ্রুপে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং উগান্ডাও আছে। অধিনায়ক আসাদ ভালার মন্তব্য, আমি সামনের দিকে তাকিয়ে। আমরা ভালো কিছু করতে যাচ্ছি।

গতবার (২০২১ বিশ্বকাপ) কোভিডের একটা প্রভাব ছিল। প্রস্তুতি ভালো ছিল না। পাপুয়া নিউগিনি স্কোয়াড : আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি (সহ-অধিনায়ক), এলেই নাও, চাঁদ সোপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক জর্ডনার, জন কারিকো, কাবুয়া মোরিয়া, কিপলিং ডোরিগা, লেগা সাইকা, নরম্যান ভানুয়া, সেমা কামেয়া, সিসেবাউ ও টনি উরা।

বিএনএ / এমএফ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের