32 C
আবহাওয়া
৪:২০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৪

রাঙামাটিতে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৪

রাঙামাটিতে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৪

বিএনএ, রাঙামাটি : রাঙামাটিতে ট্রাক-সিএনজির সংঘর্ষে ৪ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার (৯ এপ্রিল) দুপুরে শহরের তবলছড়ি খাদ্য গুদামের পাশে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে তবলছড়িমুখী সিএনজি’র সাথে তবলছড়ি ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা চারজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আহতরা হলেন ভেদভেদি এলাকার বিপুল চাকমা (২২), মির্জাটিলা এলাকার আনোয়ারা বেগম (৫৫), ওমদামিয়া পাহাড় এলাকার ফরিদা আক্তার (৩৫) এবং হাসিনা আক্তার (৪০)।

এ বিষয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত