25 C
আবহাওয়া
১০:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

বোয়ালখালীতে টেম্পু-মোটরসাইকেল সংঘর্ষ, আহত দুই

বিএনএ ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। রোববার ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে লবণবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩৬২৯৬) মেলান্দহে যাচ্ছিল। বিপরীত দিকে থেকে গ্রামীণফোনের কাজ করে পিকআপ ভ্যানযোগে (ঢাকা মেট্রো-ঠ-১১-২৯৯৪) জামালপুরে ফিরছিলেন ওই তিনজন। পিকআপ ভ্যানটি দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কের মেলান্দহের বেতমারী এলাকায় পৌঁছালে লবণবোঝাই ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের