30 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মঙ্গলবার চট্টগ্রামে করোনার টিকা নিলেন ৬০৫৯ জন

মঙ্গলবার চট্টগ্রামে করোনার টিকা নিলেন ৬০৫৯ জন

চট্টগ্রামে আসছে আরও ৯ হাজার টিকা

বিএনএ, চট্টগ্রাম : গণটিকা কর্মসূচির তৃতীয় দিন মঙ্গলবার চট্টগ্রামে ছয় হাজার ৫৯ জন করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ চার হাজার ৪৪৮ জন এবং নারী এক হাজার ৬১১ জন। এ পর্যন্ত টিকা নিতে চট্টগ্রামে নিবন্ধন করেছেন ৪৯ হাজার ৯৩১ জন।

করোনার টিকা নিতে মানুষের মাঝে আগ্রহ বেড়েছে উল্লেখ করে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, গত তিনদিনেও টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় মানুষের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে। এখন পর্যন্ত সিটি করপোরেশন এলাকার ১০টি কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে। সবগুলো কেন্দ্রে টিকা প্রদান শুরু হলে টিকাগ্রহীতার সংখ্যা আরও বাড়বে।’

তিনি বলেন, ১৪ উপজেলার পাশাপাশি বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডি ও সাতকানিয়ার বিজিবি হাসপাতালেও টিকা দেয়া হচ্ছে।

রোববার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে টিকাদানের মধ্য দিয়ে চট্টগ্রামে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। গণটিকা দেয়ার প্রথমদিন টিকা নিয়েছিলেন এক হাজার ৯০ জন। এর মধ্যে মহানগরে ৪২৩ জন এবং ১৪টি উপজেলায় ৬৬৭ জন টিকা নিয়েছিলেন। সোমবার দ্বিতীয় দিন দুই হাজার ৬৭৮ জন টিকা নিয়েছিলেন। এর মধ্যে পুরুষ এক হাজার ২২৭ জন এবং নারী ২৪১ জন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত