25 C
আবহাওয়া
৮:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী


বিএনএ, বিশ্বডেস্ক: ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন। সোমবার (৮ জানুয়ারি) তার পদত্যাগপত্রটি গ্রহণ করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সঙ্গে দেখা করার পর পদত্যাগ করেন এলিসাবেথ বোর্ন। মাখো বোর্নের পদত্যাগপত্র গ্রহণ করেন এবং দায়িত্বে থাকাকালীন তার কাজের প্রশংসা করেন।

পরবর্তীতে এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন বোর্ন সাহস ও প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়েছিলেন।

২০২২ সালের মে মাসে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত বোর্ন দেশটির ইতিহাসে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ছিলেন।

বর্নের উত্তরসূরি হিসেবে কে ফ্রান্সের সরকারপ্রধানের দায়িত্ব নেবেন, তা এখনো জানানো হয়নি। তবে ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না পাওয়া পর্যন্ত বোর্ন তাঁর দায়িত্ব পালন করবেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের