32 C
আবহাওয়া
৩:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১০ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনগত রাতে ওই হাসপাতালের সিক নিউ বর্ন কেয়ার ইউনিটে আগুন লাগে। এসময় আরও ৭ শিশুকে উদ্ধার করা হয়।

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, শনিবার মাঝরাতে হঠাৎই হাসপাতালে আগুন লাগে। হাসপাতালের সিক নিউ বর্ন কেয়ার ইউনিট থেকে ধোঁয়া বের হতে দেখে প্রথমে এক নার্স চিৎকার শুরু করেন। এরপরই সিক নিউ বর্ন কেয়ার ইউনিট থেকে সদ্যোজাত শিশুদের উদ্ধারে কাজ শুরু হয়।

জানা গেছে, হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তারা হাসপাতালের কর্মীদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই প্রাণ হারায় ১০ শিশু।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে শার্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত